Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে তেলবাহী ট্রাকে ডাকাতির ঘটনায় ২ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:৫৪

ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার।

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে পামওয়েলবাহী ট্রাকে সংঘটিত ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের পামওয়েল, ব্যারেল, ডাকাতিতে ব্যবহৃত ট্রাক, র‌্যাবের পোশাক এবং ওয়াকিটকি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ঢাকা ও আশপাশের এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ডাকাতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার রুবেল (৩১) এবং ফেনীর ফুলগাছি উপজেলার মাইনুদ্দিন বাবু (৩৮)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন নারায়ণগঞ্জের মেঘনা ফ্রেশ ওয়েল মিলস থেকে ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে একটি ট্রাক নাটোরের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝরাতে যমুনা সেতুর সংযোগ সড়কের চরভাবলা এলাকায় পৌঁছালে ডাকাত দল ট্রাকসহ প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের তেল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পরদিন যমুনা সেতু পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার বিকেলে ও রাতে অভিযান চালিয়ে রুবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকা থেকে এবং বাবুকে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো