Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুমধুম সীমান্তে ১ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:৫০

মায়ানমার হতে আনা আসামিবিহীন এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে মায়ানমার হতে আনা আসামিবিহীন এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। তবে অভিযানের সময় মাদক বহনকারী চোরাকারবারিরা পালিয়ে যায়।

বুধবার (২৫ শে জুন) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়ান (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকা থেকে এ ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়

৩৪ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মায়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশ করতে পারে।

বিজ্ঞাপন

এ তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী নোয়াপাড়া খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

অভিযানের সময় দেখা যায়, দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে আমাদের প্রতিটি টহলদল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এবারের অভিযানে বড় একটি চালান আটক করা সম্ভব হয়েছে, যা জনসচেতনতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ‘বিজিবি’র নিয়মিত তৎপরতায় সীমান্তবর্তী এলাকাগুলোতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো