Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপিও সামিটে বাক্কোর সমঝোতা স্মারক সই


২৫ জুন ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২৫ জুন ২০২৫ ১৯:৫৭

ঢাকা: বাংলাদেশের আউটসোর্সিং ও বিপিও শিল্পের দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সঙ্গে আকিজ টেলিকম লিমিটেড এবং আকিজ ব্লু পিল লিমিটেড-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বুধবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সামিট বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং খাতকে বৈশ্বিক বাজারে এগিয়ে নিতে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, এই সমঝোতার মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানের মধ্যে যৌথভাবে দক্ষ মানবসম্পদ তৈরি, যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশকে আউটসোর্সিং শিল্পে একটি প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্যে এক সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাক্কো ২০১১ সাল থেকে দেশের বিপিও খাতের সংগঠন হিসেবে কাজ করছে। বর্তমানে সংগঠনের ৪৩০ এর অধিক সদস্য প্রতিষ্ঠান রয়েছে, যারা দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাক্কো, আকিজ টেলিকম লিমিটেড এবং আকিজ ব্লু পিল লিমিটেড যৌথভাবে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কর্মসূচি, উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আউটসোর্সিং সেবার প্রসারে কাজ করবে, যা বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক কর্মবাজারে প্রবেশের পথ সুগম করবে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো