Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ববিদ্যালয়-মন্দিরের নামে পাহাড় কাটা বন্ধের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২১:১৯

বিশ্ববিদ্যালয়-মন্দিরের নামে পাহাড় কাটা বন্ধের নির্দেশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি বিশ্ববিদ্যালয় ও এক মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে পাহাড় কাটার প্রমাণ পেয়েছে জেলা প্রশাসন। তাদের পাহাড় কেটে চলমান উন্নয়ন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে নগরীর আকবর শাহ ও খুলশী এলাকায় পাহাড় সংরক্ষণে গঠিত চট্টগ্রাম জেলা প্রশাসনের জোন কমিটি এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নগরীর কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

জেলা প্রশাসন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর লেক সিটি হাউজিংয়ের পাশে রেলওয়ে মালিকানাধীন পাহাড় কেটে গুরুকুল মন্দিরের উন্নয়ন কার্যক্রম চালানো হচ্ছে। তাৎক্ষণিকভাবে মন্দিরের সভাপতিকে নোটিশ দিয়ে নির্মাণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (অ্যাইউডব্লিউ) কর্তৃপক্ষও পাহাড় কেটে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে, যা অভিযানে সরাসরি দেখেন সংশ্লিষ্ট কমকর্তারা। ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের নিযুক্ত ঠিকাদারকে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো