Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিম নিবন্ধনের নতুন নীতিমালা ভোগান্তি সৃষ্টি করবে: গ্রাহক অ্যাসোসিয়েশন

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৫ জুন ২০২৫ ২২:৩২ | আপডেট: ২৫ জুন ২০২৫ ২২:৩৪

ঢাকা: সিম নিবন্ধনে নতুন নীতিমালা গ্রাহকের ভোগান্তি সৃষ্টি করবে বলে মন্তব্য করেছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বধুবার (২৫ জুন) সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক ১৫টি সিমের মধ্যে ১০টি সিম রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এখন দেখছি নতুন করে ১০টির স্থলে পাঁচটি সিম রাখার যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এবং নিয়ন্ত্রক কমিশন তা গ্রাহকদের ভোগান্তিতে ফেলবে। কারণ অধিকাংশ পরিবার বা ব্যক্তি নিজের নামে সিম তুলে তার স্ত্রী সন্তান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করেছে। আবার অনেক ব্যক্তি বিদেশে চলে গেছেন কিংবা কেউ মৃত্যুবরণ করেছেন। কিন্তু এ সকল নম্বর বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার করার কারণে এবং কর্মস্থলে ব্যবহার করার কারণে এই নম্বরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নম্বরগুলো হারিয়ে গেলে কিংবা বন্ধ করে দিলে গ্রাহক ভোগান্তিতে পড়বে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অন্যদিকে নতুন করে আরেকটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার যেটি হলো প্রতি বছর নবায়ন করতে হবে। এই নবায়ন প্রক্রিয়া বাস্তবায়ন হলে প্রতিবছর গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হবে এবং টেলিকম সেক্টরে নতুন করে নৈরাজ্য তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের উচিত হবে যেহেতু গ্রাহকদের অর্থাৎ জনগণকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান এবং সুবিধা দেওয়াই মূল লক্ষ্য সেখানে গ্রাহকদের ভোগান্তি তৈরি করা হচ্ছে কেন এটা বোধগম্য নয়। সরকারের উচিত জনগণকে হয়রানি করার সিদ্ধান্ত থেকে দূরে সরে আসা।’

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো