Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার আকাশ আংশিক মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১০:২০ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৩:৩৭

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: আজ ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, বুধবার (২৫ জুন) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

বিজ্ঞাপন

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি না হলেও আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হতে পারে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো