Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন কাটাগরির ভিসা প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের জরুরি নির্দেশনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৬:১৭ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৮:৫২

ঢাকা: যুক্তরাষ্ট্রে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির (এফ,এম, জে ভিসা) অর্থাৎ তিন কাটাগরির আবেদনকারীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এফ, এম বা জে শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করছেন, তাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে- নিজেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিং পাবলিক করে দিতে। এটি আবেদনকারীর পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ভেটিং (যাচাই) প্রক্রিয়া সহজতর করতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

এফ ভিসা

এফ-১ ভিসা : এই ভিসাটি মূলত একাডেমিক অধ্যয়নের জন্য, যেমন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রোগ্রামের জন্য।

এফ-২ ভিসা: এফ-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারে।

এম ভিসা

এম-১ ভিসা : এই ভিসাটি অ-একাডেমিক বা বৃত্তিমূলক অধ্যয়নের জন্য, যেমন ভোকেশনাল বা টেকনিক্যাল স্কুল বা প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য।

এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানেরা এই ভিসার জন্য আবেদন করতে পারে।

যুক্তরাষ্ট্র সরকার বলছে, সোশ্যাল মিডিয়া যাচাই এখন ভিসা প্রক্রিয়ার একটি অংশ। তাই এই তথ্য আবেদনকারীদের নিরাপত্তা যাচাই এবং দ্রুততার সঙ্গে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো