Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, টাকা-সোনার গহনা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৮:০৯ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৮:২১

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) রাত ২টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিয়ান ইউনিয়নের কালিতলা-দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় দিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি ডাকাত দলের কবলে পড়ে। এ সময় পাশের একটি পানের বরজ থেকে ডাকাতদলের সদস্যরা বেরিয়ে আসেন। অস্ত্রের মুখে মারধরের পাশাপাশি চালক ও নিহতের স্বজনদের কাছ থেকে ৩২ হাজার ৬০০ টাকা ও এক নারীর কাছ থেকে একজোড়া সোনার কানের দুল ছিনিয়ে নেয়। এছাড়াও নিহতের কান ও গলায় সোনার গহনা আছে কিনা তাও তল্লাশি করে ডাকাতদলটি। পরে টাকা ও সোনার গহনা লুট করে পালিয়ে যায় ডাকাতদল।

বিজ্ঞাপন

অ্যাম্বুলেন্সে থাকা মরদেহটি পোড়াদহ ইউনিয়নের সুধিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৫০) নামে এক নারীর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ওই মাঠ সংলগ্ন প্রধান সড়কে আমাদের পুলিশি পাহারা ছিল। এটি এলাকার স্থানীয়রা সবাই জানেন। বিষয়টি তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়কে ডাকাতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো