Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডামি নির্বাচনের কথা স্বীকার করলেন হাবিবুল আউয়াল

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৮:১২

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ছবি: সংগৃহীত

ঢাকা: ডামি নির্বাচন আয়োজনের কথা স্বীকার করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানির সময় তিনি এই স্বীকারোক্তি দেন।

আদালতের অনুমতি নিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমি স্বীকার করেছি- ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাত বা দুর্নীতি করিনি।’

আদালত বলেন, ‘আপনার কাছে জাতির অনেক প্রত্যাশা ছিল। কিন্তু বিতর্কমুক্ত নির্বাচন করতে পারেননি।’ জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশে কোন নির্বাচন বিতর্কিত হয়নি? ১৯৭২ এর ডিসেম্বরে সংবিধান রচনার তিন মাস পর ৭৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। ক্ষমতার যে লোভ এটা ভয়ানক। দেশে এক হাজার বছরেও নির্বাচন সুষ্ঠু হবে না। সেটার জন্য সংস্কার করতে হবে।’

বিজ্ঞাপন

আদালত বলেন, ‘সাধারণত নির্বাচনি কর্মকর্তাদের ২০ থেকে ২৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো। কিন্তু এই নির্বাচনে চার থেকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। এমনটি হওয়ার কারণ কী?’

পরে এ প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে রাতের বেলার ভোট প্রসঙ্গে হাবিবুল আউয়াল বলেন, ‘যখন রাতের বেলায় ভোট হয়, তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন।’

এদিন সাবেক এই সিইসির ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

সারাবাংলা/আরএম/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো