Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেদেদের বহন করা ট্রাক পুকুরে পড়ে নিহত ২ নারী, আহত ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৯:১৩ | আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৪১

পুকুরে উলটে পড়ে যাওয়া ট্রাকটি।

বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বেদে সম্প্রদায়ের লোকজনদের বহন করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ ২১ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলার বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫) ও শরিয়তপুরের পালং থানার চরদংশা এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, ওই ট্রাকে বেদে সম্প্রদায়ের ২৩ জন ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী ট্রাকটি উজিরপুরের মোড়াকাঠি পৌঁছালে বেপরোয়া গতির যাত্রিবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে উলটে পড়ে। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুফানী ও রাজিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পর সেনাবাহিনী, উজিরপুর থানা ও গৌরনদী ফায়ার সার্ভিস সহায়তায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে মহাসড়কের দুই প্রান্তে বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো