Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনকিউবেটরে জন্ম নিল ৩৩ অজগর ছানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ২৬ জুন ২০২৫ ২০:৪১

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ৩৩টি অজগর ছানার জন্ম। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ৩৩টি অজগর ছানার জন্ম হয়েছে। এ নিয়ে ৬ষ্ঠবারের মতো এ চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে জন্ম নিল অজগর ছানা।

গত ১১ থেকে ২৪ জুনের মধ্যে হাতে তৈরি ইনকিউবেটরে রাখা ৩৩টি ডিম পর্যায়ক্রমে ফুটে বাচ্চাগুলো জন্ম নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ সারাবাংলাকে জানান, দু’টি অজগর সাপের খাঁচা থেকে গত ৪ এপ্রিল ২৪টি ও ১৪ এপ্রিল ২১টিসহ মোট ৪৫টি ডিম সংগ্রহ করা হয়েছিল। এরপর সেগুলো হাতে তৈরি ইনকিউবেটরে সংরক্ষণ করা হয়।

দুই মাস পর দুই ধাপে ডিমগুলো ফুটে ৩৩টি বাচ্চা জন্ম নেয়। এর মধ্যে প্রথম ধাপে ১১ থেকে ১৩ জুনের মধ্যে ১৭টি এবং ২১ থেকে ২৪ জুনের মধ্যে ১৬টি বাচ্চা জন্ম নেয়।

বিজ্ঞাপন

শুভ সারাবাংলাকে বলেন, ‘জন্ম নেওয়া অজগর ছানাগুলো ১৫ দিন পর চামড়া বদল করবে। এরপর ধীরে ধীরে খাবার দেওয়া হবে। আরও কিছুদিন পর্যবেক্ষণে রেখে সাপের ছানাগুলো পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলে জেলা প্রশসাকের অনুমতি নিয়ে ছেড়ে দেওয়া হবে।’

২০১৯ সালে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের দেয়া ডিম ইনকিউবেটরে সংরক্ষণ করে অজগর ছানা প্রজনন ‍শুরু হয়। প্রথমবার ২৫টি, ২০২১ সালে ২৮টি এবং ২০২২ সালে ১১টি, ২০২৩ সালে ১৬টি এবং ২০২৪ সালে ৩৫টিসহ মোট ১১৫টি অজগরের বাচ্চা জন্ম নেয়। এর মধ্যে চার দফায় ৮০টি বাচ্চা সংরক্ষিত বনে অবমুক্ত করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো