Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে লিগ্যাল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২০:১০ | আপডেট: ২৭ জুন ২০২৫ ০০:১২

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে সুযোগ চেয়ে নির্বাচন কমিশন ও সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ১৭টি দেশে থাকা ২০ জন প্রবাসীর পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রেজিস্ট্রি ডাকযোগে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়।

নোটিশ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছেন নোটিশ প্রদানকারী আইনজীবী।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, বিশ্বের প্রায় ১৭৬টি দেশে থাকছেন বাংলাদেশি প্রবাসীরা। বর্তমানে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় দেড় কোটি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল সপ্তম। আর ভোটাধিকার নাগরিকের একটি রাজনৈতিক অধিকার। এটি আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত। একজন নাগরিকের সাময়িক অবস্থানের পরিবর্তন সংবিধান স্বীকৃত এই অধিকার ক্ষুণ্ণ করতে পারে না।

এতে আরও বলা হয়, বিশ্বের ১২৬টি দেশ তাদের প্রবাসে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার সুযোগ দেয়। বাংলাদেশের সংবিধানের বিদ্যমান কাঠামোতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সংশোধনীর প্রয়োজন নেই। নির্বাচন কমিশন ২০১৮ সালের সংসদ নির্বাচনে আউট অব-কান্ট্রি ভোটিংয়ের বিধান চালু করলেও আবেদন, ব্যালট গ্রহণ এবং ফেরত পাঠানোর জটিল ও দীর্ঘ প্রক্রিয়ায় তা বাস্তবে অসম্ভব করে তোলে।

এছাড়া নির্বাচন কমিশন ২০২০ সালে মালয়েশিয়ায় পরীক্ষামূলকভাবে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু করলেও কোভিড-১৯ মহামারির কারণে স্থগিত হয়ে যায়। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা, প্রয়োজনীয় লজিস্টিকস গ্রহণে অনীহা, জনবলের অভাব, তহবিল স্বল্পতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা সর্বোপরি অহেতুক রাজনৈতিক বিতর্ক বিদ্যমান সমস্যাকে আরও জটিল করে তুলেছে। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কয়েকটি পদক্ষেপ জরুরি ভিত্তিতে নেয়ার অনুরোধ জানানো হয়।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো