Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তেহরান থেকে আজ পাকিস্তানে প্রবেশ করবে ২৬ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২০:৩২ | আপডেট: ২৭ জুন ২০২৫ ০০:১২

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের রাজধানী তেহরান থেকে দেশে ফিরতে চাওয়া ২৬ বাংলাদেশি আজ বৃহস্পতিবার (২৬ জুন) পাকিস্তানে প্রবেশ করবে। সেখান থেকে পাকিস্তান সরকার তাদের করাচি নেওয়ার ব্যবস্থা করবে। করাচি থেকে ফ্লাইটে দেশে ফিরবেন তারা। বাকিদের তুরস্ক হয়ে ফেরানোর চেষ্টা চলছে। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বৃহস্পতিবারে মধ্যে ২৬ জন পাকিস্তানের সীমানায় মধ্যে পৌঁছাবে। সেখান থেকে পাকিস্তান সরকার তাদের করাচি নিয়ে যাবে। সেখান থেকে তারা বিমানযোগে ফিরে আসতে পারবে। তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কি না সেটাও আমরা চিন্তা করেছি। তবে যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়েছে, মনে হয় না যে চট করে আবার শুরু হবে।’

বিজ্ঞাপন

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরতে চাওয়াদের আগ্রহ কমছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমি অন্তত দুয়েকজনের কথা জানি যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল। তারা এখন আসতে চায় না। আমার মনে হয়, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। যদি আরও অল্প কিছু মানুষ আসতে চায় তার ব্যবস্থা করা আছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় মূল ফোকাস বা মূল ফোকাল পয়েন্ট নয়— এ ধরনের সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়ে আমি কোনো কথা বলব না। আমি যদি এখন একটি কথা বলি, আরেকটি বিতর্ক তৈরি হবে। এর প্রয়োজন নেই।’

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বর্তমান স্ট্যাটাস কী?— জানতে চাইলে তিনি বলেন, ‘উনি এখানে এ পদে যোগ দেননি- এটুকু আমি বলতে পারি।’ তার নিয়োগ বাতিল হয়েছে কিনা?— জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু বললাম, এটি বর্তমান অবস্থা।’

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো