Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২৩:১১

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন আর্থিক অনিয়ম এবং কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি দল তদন্ত চালিয়েছে। প্রাথমিক অনুসন্ধানে নানান অসংগতির তথ্য মিলেছে বলে জানিয়েছে দুদক।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনার পর উপপরিচালক সাইদুর রহমান।

তিনি গণমাধ্যমকে জানান, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত কর্মকর্তাদের বেতন-ভাতা সংক্রান্ত অসংগতির বিষয়গুলো নিয়ে তারা তদন্ত করছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দিনভর তদন্ত দল তাপবিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র সংগ্রহ করেছে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো