Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্বিতীয় দিনে ১০ উইকেট, তিনদিনেই শেষের পথে বার্বাডোজ টেস্ট

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫ ০৮:৫৭ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৩:২৬

বার্বাডোজ টেস্ট দ্বিতীয় দিনেও পেসারদের দাপট

বার্বাডোজ টেস্টর প্রথম দিনে পড়েছিল ১৪ উইকেট। দ্বিতীয় দিনেও বজায় থাকল বোলারদের দাপট। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৮২ রানে এগিয়ে আছে অজিরা। দুই দলের পেসারদের এমন দাপুটে পারফরম্যান্সে মাত্র তিনদিনেই শেষের পথে এই ম্যাচ।

প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ১২৩ রানে পিছিয়ে ছিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় দিনেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন তারা। স্রোতের বিপরীতে লড়াইটা চালিয়ে গেছেন রস্টন চেজ, শাই হোপ ও আলজারি জোসেফ।

চেজের ৪৪ ও হোপের ৪৮ রানের দুটি মহা গুরুত্বপূর্ণ ইনিংসের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস পেরিয়েছে ১৫০। এই দুই ব্যাটার ফিরলে লিড নেওয়া খানিকটা অসম্ভব বলেই মনে হচ্ছিল।

বিজ্ঞাপন

তবে জোসেফের ২০ বলে ২৩ রানের দারুণ এক ক্যামিওতে লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ পরন্ত ১৯০ রানে গুটিয়ে যায় তারা। প্রথম ইনিংসে ১০ রানের লিড পায় ক্যারিবিয়ানরা। অজিদের হয়ে ৩টি উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট পেয়েছেন হ্যাজলউড, কামিন্স ও ওয়েবস্টার।

১০ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে প্রথম ইনিংসের মতোই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে অজিরা। টপ অর্ডারের কেউই বড় স্কোর করতে পারেননি। উইন্ডিজ পেসারদের দাপটে ৬৫ রানের ৪ উইকেট হারায় অজিরা।

দিনের শেষভাগটা দেখেশুনে কাটিয়ে দিয়েছেন ট্রাভিস হেড ও বেউ ওয়েবস্টার। ৪ উইকেটে ৯০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়ে আছে ৮২ রানে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো