Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / শেষ ১৬তে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৫ ০৯:৩২ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৩:২২

ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই শুরু

বহু বছরের প্রথা ভেঙে এবারই প্রথম ৩২ দলের নতুন ফরম্যাটে আয়োজন করা হচ্ছে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে আজ। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কারা উঠল শেষ ১৬তে? নকআউট পর্বে কোন দল খেলবে কার বিপক্ষে?

নকআউট পর্বের প্রথম ম্যাচে আগামী ২৮ জুন রাত ১০টায় মুখোমুখি হবে দুই ব্রাজিলিয়ান ক্লাব। গ্রুপ পর্বে চমক দেখানো পালমেইরাস ও বোতাফোগো মুখোমুখি হবে লিংকন ফাইনান্সিয়াল ফিল্ডে।

২৯ জুন রাত ২টায় শেষ ১৬ এর দ্বিতীয় ম্যাচে লড়বে ইংলিশ ক্লাব চেলসি ও পর্তুগিজ ক্লাব বেনফিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

২৯ জুন রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ও লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।

৩০ জুন হার্ড রক স্টেডিয়ামে রাত ২টায় লড়বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।

১ জুলাই রাত ১টায় ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।

১ জুলাই রাত ৭টায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে একমাত্র এশিয়ান ক্লাব হিসেবে নকআউট রাউন্ডে পা রাখাঁ সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। ম্যাচটি হবে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।

২ জুলাই রাত ১টায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। জমজমাট এই ম্যাচটি হবে হার্ড রক স্টেডিয়ামে।

নকআউট পর্বের শেষ ম্যাচে ২ জুলাই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সকাল ৭টায় মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও মেক্সিকান ক্লাব মন্টেরেই।

শেষ ১৬ থেকে সেরা ৮ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ৫ জুলাই থেকে শুরু হবে শেষ ৮ এর লড়াই।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো