Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১১:১৯

গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত।

খুলনা: খুলনায় সন্ত্রাসীর গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে ঘটনা ঘটে। নিহতের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

আহতরা হলেন, সোনাডাঙ্গা থানাধীন সোনারাবাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে সাদ্দাম হোসেন ও মিরাজ। সাদ্দাম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মিরাজ একটি বেসরকারি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নেন। গুলিবিদ্ধ আরেক যুবক পালিয়ে গেছেন।

এলাকাবাসী জানান, রাত ৯টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে গোলাগুলি হয়। দুর্বৃত্তের গুলিতে সাব্বিরের মৃত্যু হয় এবং সাদ্দামের মাথার পেছনে একটি গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে ওই বাড়ির মধ্যে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ জুন) রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত এবং আহত তিনজনই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। সাব্বির এবং সাদ্দামসহ আরও অনেক যুবক ওই বাড়িতে অবস্থান করছিল। রাতে ৫-৭ জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় তাদের ওপর আক্রমণ করে। একটি গুলি সাব্বিরের মাথার পেছন থেকে ভেদ করে সামনের একটি চোখ দিয়ে বের হয়ে যায় এবং একটি গুলি সাদ্দামের মাথার পেছনে বিদ্ধ হয়।

তিনি জানান, ঘটনাস্থল থেকে ছয়টি গুলির খোসা, চার রাউন্ড তাজা গুলি, কিছু ইয়াবা এবং গ্রেনেডের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়। রাতে সাব্বিরের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো