Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে এবি পার্টির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৫:১৯

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: আত্মজাগরণ, আত্মবিশ্লেষণ ও দৃঢ় প্রতিশ্রুতির মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলীয় চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, “রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের বৈধ উপায় হলো নির্বাচন। কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনরা তা পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। শেখ হাসিনার পতন নির্বাচনের মাধ্যমে হয়নি, বরং তা এসেছে শহীদের রক্তে লেখা সংগ্রামের মধ্য দিয়ে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “শুধু সরকার পরিবর্তন নয়, একাত্তর, নব্বই ও ২০২৪ সালের সংগ্রামী চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে। এর জন্য জাতীয় ঐকমত্য অপরিহার্য।”

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ, চিত্র প্রদর্শনী,প্রতীকী মিছিলসহ আরও বেশ কিছু কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আনোয়ার সাদাত টুটুলসহ কেন্দ্রীয় নেতারা।

দলটির পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু স্মরণ নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করা।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো