Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৭:১১ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৯:০৩

সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে ফের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকা: রাজধানীর শেরেবাংলা থানার মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ফের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন, বিকলে ৩টার দিকে নূরুল হুদাকে আদালতে আনা হয়। এরপর শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে, গত রোববার সন্ধ্যার দিকে ‘মব’ তৈরি করে নূরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত রোববারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়। এ মামলায় হাবিবুল আউয়ালকে গত বুধবার গ্রেফতার করা হয়। তিনি তিন দিনের রিমান্ডে আছেন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো