Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৭২ ফিলিস্তিনি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১৯:০৩

ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজা। ছবি: সংগৃহীত

গাজা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এই নিহতদের তালিকায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারানো মানুষও রয়েছেন।

শুক্রবার (২৭ জুন) গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আল-জাজিরার খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় থেকে জানানো হয়েছে, গত চার সপ্তাহে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এ ছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ বিতরণকেন্দ্র বা এর আশেপাশে আরও ৪ হাজার ৬৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এর জবাবে সেদিন থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক হামলা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় মোট ৫৬ হাজার ২৫৯ জন নিহত এবং ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন আহত হয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো