Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের স্থান হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১৯:১০ | আপডেট: ২৭ জুন ২০২৫ ২২:৪৬

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান

টাঙ্গাইল: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে একটি পরিষ্কার বার্তা এসেছে— বিএনপির অভ্যন্তরে কোনো ধরনের অনিয়ম, শৃঙ্খলাবিরোধী কাজ, চাঁদাবাজি বা দখলবাজির কোনো স্থান নেই। যারা এসব করার চেষ্টা করবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মডেল মসজিদ হলরুমে ঈদ পরবর্তী দলীয় নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগদানের আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়বাদী দল কোনো ধরনের হটকারী রাজনীতিতে বিশ্বাস করে না। দখলবাজি-চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয় দল উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। যে রাজনৈতিক দলটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু ও বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ প্রমুখ।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো