Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণপ্রতিরোধকে মব বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র: ইসলামাবাদী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২১:০৩ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৫৯

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

চট্টগ্রাম ব্যুরো: রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ব্যাপক আলোচিত ‘মবকে’ গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধ বলে উল্লেখ করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

গণপ্রতিরোধকে ‘মব’ বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র বলে মন্তব্য করে তিনি বলেছেন, ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত এটা জারি থাকবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক বিবৃতিতে আজিজুল হক ইসলামাবাদী এসব কথা বলেন।

বিবৃতিতে আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘জুলাইয়ের ঐক্যবদ্ধ বিপ্লবী ছাত্র-জনতার সম্মতির ভিত্তিতে ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিয়ে এসেছে গণঅভ্যুত্থানের সরকার। কিন্তু দুঃখজনকভাবে গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার দোসরদের অনেকে এখনো গ্রেফতার হয়নি। এদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের।’

বিজ্ঞাপন

‘কিন্তু এক্ষেত্রে তাদের ব্যর্থতা থাকলেও জুলাইর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা চুপ করে বসে নেই। সরকার ও প্রশাসন যেখানে ব্যর্থ, সেখানেই জুলাই বিপ্লবের অতন্দ্রপ্রহরী ছাত্র-জনতা এগিয়ে আসবে।’

তিনি আরও বলেন, ‘ভুলে গেলে চলবে না, এ অন্তর্বর্তী সরকারের ওপর ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের ষড়যন্ত্রমূলক ঝড়-ঝাপটাগুলো ঠেকিয়েছে বিপ্লবী ছাত্র-জনতাই। সেই ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী ভূমিকাকে ‘মব’ বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া ভবিষ্যতেও যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, তাদের জন্যও জুলাইয়ের ছাত্র-জনতা অশনিসঙ্কেত।’

‘সে কারণে জুলাইর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও বিস্তৃত হচ্ছে। এই ষড়যন্ত্র ঠেকাতে ছাত্র-জনতাকে সব বিভেদ-বিভক্তি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা নাহলে অদূর ভবিষ্যতে নব্য ফ্যাসিবাদ সুযোগ বুঝে তাদের ঘাড় মটকে দেবে।’

ইসলামাবাদী বলেন, ‘গণঅভ্যুত্থান সফল হলেও জুলাই বিপ্লব এখনো অধরা। জুলাই বিপ্লব বাস্তবায়নসহ সারাদেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার গণপ্রতিরোধ জারি থাকবে।’

সারাবাংলা/আরডি/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো