Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিএনপি-সিপিসি সমঝোতা কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২১:১৭ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৫৯

চীনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বধীন প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে থাকা বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফরকে ‘কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪ দিনের চীন সফর শেষে শুক্রবার (২৭ জুন) রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বধীন ৯ সদস্যের প্রতিনিধি দল।

দেশে ফেরার বিমানে উঠার আগে শুক্রবার চীনের শিয়ান বিমানবন্দরে কথা বলেন মির্জা ফখরুল। সেখানে মির্জা ফখরুল বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি প্রতিনিধি দলের সফরের মধ্যে দিয়ে দুই দলের নতুন সমঝোতা দুই দেশের কৌশলগত সম্পর্কেকে নতুন মাত্রায় উন্নীত করবে।’

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৯টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছার কথা রয়েছে বিএনপির প্রতিনিধি দলের। সেখানে ফেরার পর তাদের স্বাগত জানাবেন ঢাকাস্থ চীনের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

শায়রুল বলেন, ‘দেশে ফেরার আগে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে চীন সফররত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে সানঝি প্রদেশের জিয়ান শহরতলীতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটি’র সেক্রেটারি অভ্যর্থনা জানিয়ে তাদের কার্যক্রম ব্যাখ্যা করেন।’

তিনি বলেন, ‘তারা তাদের সদস্য নাগরিকদের স্বাস্থ্য সেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পূনর্বাসন ও শিক্ষা কার্যক্রম বিস্তারিত ব্যাখ্যা করে তুলে ধরেন বিএনপির প্রতিনিধি দলের সামনে।’

শায়রুল আরও জানান, সংযুক্ত জাদুঘরে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরার কার্যক্রম পরিদর্শন করেন। পরে বিমান বন্দরে চীনা কমিউনিস্ট পাটির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ ঊর্ধতন কর্মকর্তারা প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো