Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনার নীলনকশা জনগণ মানবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২১:৩৮ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১১:৫৯

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান বলেছেন, যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীলনকশা বাংলাদেশের ১৮ কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না। স্বৈরাচারী কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ জুন) গাজীপুর জেলা জামায়াত আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘বাংলাদেশের সব ইসলামী দল, ইসলামী ব্যক্তি, আলেম ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম পছন্দ করে এমন সবাই ঐক্যবদ্ধ হওয়ার পথে। এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে, ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

সিনিয়র এ জামায়াত নেতা বলেন, ‘আমরা বলেছি, প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হয়নি। এ জন্য আমরা বলেছি, কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত গণহত্যার বিচার কাজ শেষ করতে হবে এবং ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভেতরে-বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।’

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খাইরুল হাসানসহ নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো