Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুনামগঞ্জে ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ২৩:৩৪

ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরে সড়কের ফুটপাত দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে তিন ব্যক্তি ছুরিকাহত হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) বিকেলে শহরের শহিদ মিনারের সামনে ট্রাফিক পয়েন্টে এ ঘটনা ঘটে।

আহত তিন জনকেই আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরাতন শহিদ মিনারের সামনে ফুটপাতে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সুহেল ও রুহেল নামের দুই ভাই। সম্প্রতি সুহেল-রুহেলের অনুপস্থিতিতে আল আমিন নামের এক ব্যক্তি ওই ফুটপাত দখল করে ফলের ব্যবসা শুরু করেন। এ নিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) আল আমিনের সঙ্গে সুহেল-রুহেলের ঝগড়া হয়।

বিজ্ঞাপন

এরই জেরে শুক্রবার বিকেলে আল আমিনের দুই ভাই ঈসমাইল ও বিল্লালের সঙ্গে সুহেলের মারামারি শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষই ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে আশপাশের লোকজন তাদের নিবৃত্ত করে সদর হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকেই উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ঈসমাইলের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, ‘খবর পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের লোক আহত অবস্থায় সিলেটে চিকিৎসাধীন। আমরা সিলেটের ওসমানী হাসপাতালে আহতদের খোঁজ খবর রাখছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো