Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্র সংস্কারে জুলাইকে বাঁচিয়ে রাখার ডাক সারজিসের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ০৯:২০

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রকে সংস্কার করতে হলে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে- এই জোরালো বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৭জুন) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ বার্তা দেন সারজিস আলম।

সেখানে ছবিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সঙ্গে তার একটি ছবি পোস্ট করেন তিনি।

সারজিস আলমের ফেসবুক পোস্ট।

ছবিতে দেখা যায় এক প্রতিবাদী দেয়ালচিত্রের সামনে বসে আছেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি দৃঢ় বার্তা বহনকারী চিত্রকর্ম। যেখানে এক নারী প্রতিবাদী ভঙ্গিতে প্ল্যাকার্ড হাতে তুলে ধরেছেন, লেখা: ‘চলো রাষ্ট্রীয় সংস্কার করি।’

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা এ সময় ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে কর্মসূচি পালন করছে। জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে জুলাই মাসকে ‘প্রতিরোধ ও সংস্কারের মাস’ হিসেবে ঘোষণা করার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। এ উপলক্ষে নেতৃবৃন্দের এমন প্রতীকী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই মন্তব্য করছেন, এটি কেবল একটি ছবি বা পোস্ট নয়, বরং রাষ্ট্রীয় গণতন্ত্র, ন্যায়বিচার ও সংস্কারের দাবির প্রতীক।

সারাবাংলা/এফএন/এনজে   
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো