Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতেই ঢাকা, রাত্রিযাপন খোলা আকাশের নিচে, সকালে সমাবেশস্থলে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১১:৪৯ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:১২

মহাসমাবেশে যোগ দিতে রাতে ঢাকায় আসা নেতা-কর্মী ও সমর্থদের বড় একটি অংশ রাত্রীযাপন করেছন খোলা আকাশের নিচে।

ঢাকা: পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডাকা ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রাতেই ঢাকায় এসেছে দলের লাখ লাখ নেতা-কর্মী সমর্থক। এদের বড় একটি অংশ খোলা আকাশের নিচে রাত্রীযাপন করেছন বলে জানা গেছে।

দলীয় সূত্রমতে, ইসলামী আন্দোলনের সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের বড় একটি অংশ বরিশাল অঞ্চল থেকে এসেছে। এরা শুক্রবার সন্ধ্যায় লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা দেন এবং শনিবার ভোর রাতে সদরঘাট পৌঁছান। সেখানে থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ফজরের জামায়াতে শরিক হন। জামায়াত শেষে বায়তুল মোকাররমের টিন সেড এবং টিন সেডের বাইরে দক্ষিণপ্লাজায় ঘুমিয়ে পড়েন।

বিজ্ঞাপন

সকাল ৯টার মধ্যে ঘুম থেকে উঠে হাল্কা নাস্তা করে সোহওরাওয়ার্দী উদ্যানে আসেন ইসলামী আন্দোলনের এসব নেতা-কর্মী সমর্থকেরা। সকাল ১১টার মধ্যে সমাবেশস্থলে হাজার হাজার নেতা-কর্মী জড়ো হন। ফলে সমাবেশ শুরুর ৩/৪ ঘণ্টা আগেই সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়।

সকাল সাড়ে ১০টার দিকে বায়তুল মোকাররম উত্তর গেট এবং ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলীয় ব্যানার নিয়ে বড় বড় মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা হয়। মিছিলে হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক অংশ নেন। এসব মিছিল পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাবে, কদম ফোয়ারা, মৎসভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করে।

এছাড়া কালীমন্দীর গেট এবং স্বাধীনতা জাদুঘরের প্রধান গেট দিয়েও ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতা-কর্মীদের মিছিল সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে। মেঘ-বৃষ্টির লুকোচুরির মধ্যে বর্ষা মৌসুমে ডাকা এই মহাসমাবেশে লাখ লাখ নেতা-কর্মীর উপস্থিতির ব্যাপারে আশাবাদী ইসলামী আন্দোলনের নেতারা। তবে, হঠাৎ মুষলধারে বৃষ্টি হলে এত লোকের গা বাঁচানোর কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি তাদের পক্ষে। বৃষ্টিতে ভেজার বিষয়টা অনিবার্য জেনেই সমাবেশে আসছেন সবাই।

জানা গেছে, দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলনের কেন্দ্রী নেতারা। এছাড়াও ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত— এমন সব দলের নেতারাও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো