Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ / টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫ ১১:৫৩ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৩:৫০

টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের পর ছাড়তে পারেন নেতৃত্ব, এমন আভাস আগেই দিয়েছিলেন তিনি। শ্রীলংকার কাছে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে সিরিজ হারের পর আনুষ্ঠানিকভাবে টেস্টের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচের পর সংবাদ সম্মেলনে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

২০২৪ সালে তিন সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান নাজমুল। তবে এই বছরের শুরুতে টি–টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন তিনি। এই ফরম্যাটের দায়িত্ব পান লিটন দাস।

শ্রীলংকা সফরের ঠিক আগে শান্তকে না জানিয়েই ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হয় মেহেদি মিরাজকে। এই ঘটনায় নিজ থেকে টেস্টের দায়িত্ব ছাড়ার আভাস দিয়েছিলেন শান্ত। যদিও সিরিজের আগেই তার অধিনায়কত্বের মেয়াদ এক বছরের বাড়ানো হয়েছি। ধারণা করা হচ্ছিল, শ্রীলংকার বিপক্ষে সিরিজ শেষেই এই ঘোষণাটা দেবেন তিনি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সত্যিই হলো সেটাই। কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস পরাজয়ের পর আনুষ্ঠানিকভাবেই টেস্টের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত। টেস্টে ১৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত। এর মধ্যে জয় এসেছে ৪ ম্যাচে, হার ৯ ম্যাচে, ড্র হয়েছে একটি ম্যাচ।

সাদা পোশাকে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে হতে যাচ্ছেন, সেটাই এখন বড় প্রশ্ন।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো