Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে ব্রিজ ধসে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১২:২৮

বালুবাহী জাহাজের ধাক্কায় ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে।

বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে ব্রিজ ধসে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে ফুলহাতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নির্মল মণ্ডল (৬০)। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদুয়ানিয়া গ্রামের মৃত অতুল চন্দ্র মণ্ডলের ছেলে।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানায়, একটি বালুবাহী জাহাজ ফুলহাতা বাজার সংলগ্ন ব্রিজটিতে ধাক্কা দিলে ব্রিজের একটি অংশ ভেঙে পড়ে। এ সময় ব্রিজের নিচে থাকা একটি ট্রলারে অবস্থান করছিলেন সবজি ব্যবসায়ি নির্মল মণ্ডল। ভেঙে পড়া অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি বলেন,‘স্থানীয়রা রাতেই ট্রলারটি ভেঙে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো