Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী পাচ্ছে বিশেষ অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১২:৩৯ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১২:৪২

ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার হাজার টাকা করে দেবে।

বুধবার (২৫ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বাজেট শাখা) উপসচিব লিউজা-উল-জান্নাহ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইতোমধ্যে বিশেষ অনুদানের জন্য নির্বাচিত শিক্ষার্থী এ তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের মাধ্যমে এই টাকা সরাসরি শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

এই ঠিকানায় জানা যাবে। এ ছাড়াও বিশেষ অনুদানের জন্য ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী- ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী- ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী- ১৪২৮ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো