Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি হামলায় নিহতদের সম্মানে ইরানে রাষ্ট্রীয় জানাজা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৫ ১৪:৪২ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:০৯

অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজ। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ৬০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীর সম্মানে শনিবার (২৮ জুন) সকালে তেহরানের রেভল্যুশন স্কয়ারে হাজারো মানুষ একত্রিত হয়ে রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত করে।

নিহতদের মধ্যে ছিলেন ইরানের চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি, আইআরজিসি অ্যারোস্পেস কমান্ডার আমির আলি হাজিজাদেহ, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, ও হাতাম আল-আনবিয়া সেন্ট্রাল সদরদফতরের কমান্ডার আলি শাদমানি।

এই গণজানাজায় অংশগ্রহণ করেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কুদস বাহিনীর কমান্ডার এসমাইল ক্বানি (যিনি ইসরায়েলি হামলার পর নিখোঁজ বলে ধারণা করা হচ্ছিল), বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-এজেই এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা আলি শামখানি, যিনি নিজেও সম্প্রতি ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন।

বিজ্ঞাপন

স্টেজে প্রদর্শিত ছিল ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, এসব মৃত্যু ইরানের কৌশলগত লক্ষ্য অর্জনকে আরও দ্রুততর করবে।

জানাজার সময় জনতা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি’র বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানান। তাদের অভিযোগ, গ্রোসি ও সংস্থাটি ইরানের গোপন পারমাণবিক তথ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করেছে। অনেকেই খামেনির ছবি উঁচিয়ে ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে দেশটি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এবং ইরানে কর্মরত সংস্থাটির পরিদর্শকদের বহিষ্কার করেছে।

ইরানের কর্মকর্তারা বলেছেন, এই মৃত্যু তাদের কৌশলগত অগ্রযাত্রা থামাবে না, বরং ত্বরান্বিত করবে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ইসরায়েলের ‘লাইক আ লাইওন’ (Like a Lion) নামক সামরিক অভিযানে এসব উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হামলাকে ইরান যুদ্ধ ঘোষণার সমপর্যায়ে বিবেচনা করছে বলে আভাস মিলছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো