Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় মাদক চোরাকারবারি খুন, মাদকদ্রব্যসহ হত্যাকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৬:০৯ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৬:৪৯

বিজিবির সঙ্গে আটক সোহেলসহ উদ্ধার হওয়া মাদকদ্রব্য।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে গেল রাতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন নামের এক চোরাকারবারিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এই ঘটনায় অভিযুক্ত সোহেল (২৮) কে দৌলতপুর সীমান্তে মহিষকুন্ডি পুরাতন ঠোটারপাড়া এলাকা থেকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি)। এ সময় তার হেফাজতে থাকা ১৭ বোতল ভারতীয় এলএসডি ও ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

শনিবার (২৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৪৭ বিজিবির অধিনায়ক মাহবুব মোর্শেদ চৌধুরী।

তিনি বলেন, অভিযানে মহন হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহে ঠোটারপাড়া এলাকা থেকে সোহেল নামে এক যুবককে আটক করা হয়। তার হেফাজত থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১৭ বোতল (প্রতিটি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের মূল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হৃদা সারবাংলাকে বলেন, মোহন নামের এক চোরাকারবারিকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সোহেলকে মাদকসহ থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৭ জুন) হামলার সংবাদ পেয়ে বিজিবি মোহন ও হৃদয়কে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ সময় মোহনের শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আহত হৃদয় এর অবস্থা আশঙ্কামুক্ত। নিহত মোহন জামালপুর গ্রামের মৃত মদন মোহনের ছেলে এবং আহত হৃদয় একই গ্রামের মহসিন আলীর ছেলে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো