Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে হারানো ৬৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:০৪

রাজবাড়ী: বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

শনিবার(২৮শে জুন) পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

জানা গেছে, জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে পুলিশ সুপার কার্যালয়ের এলআইসি শাখার একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানার ২টি, পাংশা মডেল থানার ১১টি, কালুখালী থানার ৫টি ও বালিয়াকান্দি থানায় ১৫টি সহ মোট ৬৬টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

মোবাইল ফোন হস্তান্তরের আগে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। জিডির প্রেক্ষিতে এলআইসি শাখার একটি চৌকস দল মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ উদঘাটনে সর্বদা কাজ করে থাকে।

হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমরা ভাবিনি মোবাইল ফোন ফিরে পাব। মোবাইল পেয়ে পুলিশের প্রতি আস্থা বেড়ে গেল। তারা রাজবাড়ী জেলা পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মোবাইল ফোন হস্তান্তরের সময় সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম, ডিবির ওসি মফিজুল ইসলাম, জেলা পুলিশের পরিদর্শক (ক্রাইম) মো. জিন্নাহসহ জেলা পুলিশের অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো