Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তারাকান্দায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:২৬

মরদেহ। প্রতীকী ছবি

ময়মনসিংহ: জেলার তারাকান্দা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে পশ্চিম বালিখা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নিহত রফিকুল পশ্চিম বালিখা গ্রামের হাসেম আলীর ছেলে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্চ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান জানান, সুজাত দেওয়ানি ও খলিল- এই দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে রফিকুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় সুজাত দেওয়ানি পক্ষ। এ সময় প্রতিপক্ষের আঘাতে নিহত হন রফিকুল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজ্ঞাপন

তিনি আরও জনান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো