Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ক্রিকেট একাডেমি গড়ে তোলা হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:১০ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

রংপুর: ক্রিকেটকে এগিয়ে নিতে সবধরনের চেষ্টার পাশাপাশি রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও একাডেমি গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেইসঙ্গে আধুনিক সুযোগ-সুবিধাও বাড়ানো হবে বলে জানান তিনি।

শনিবার (২৫ জুন) বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজনে অংশ নিয়ে এসব জানান বিসিবি সভাপতি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘রংপুর সবসময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে, কিন্তু এখানে সুযোগ-সুবিধা সীমিত। এবার সমতার ভিত্তিতে রংপুরকে এগিয়ে নিতে কাজ করা হবে।’

বিজ্ঞাপন

রংপুর ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করে বোর্ড সভাপতি বলেন, ‘ক্রিকেট মাঠের জন্য এমন আউটফিল্ড কখনই গ্রহণযোগ্য নয়। এখানে আরও ভালো করার সুযোগ রয়েছে। তাই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাডেমি এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার বিষয়টি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করা হবে।’

পাশাপাশি দক্ষ খেলোয়াড় ও কোচিং স্টাফ তৈরিতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ধারায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিসিবি সভাপতি। তিনি জানান, আদর্শমানের খেলোয়াড় গড়তে বিসিবি গুরুত্ব দেবে প্রশিক্ষণ ও অবকাঠামো উন্নয়নে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়রা।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো