Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ার গড়াই নদীর চরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:২৫

কুষ্টিয়ায় গড়াই নদীর চরে অবৈধভাবে গড়ে উঠা বাড়ি ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় গড়াই নদীর চর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান অন্তত শতাধিক অবৈধভাবে গড়ে উঠা বাড়ি ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার শহর সংলগ্ন গড়াই নদীর দক্ষিণ তীরে জেগে ওঠা চরে বেশ কিছু ছিন্নমূল মানুষ বাড়িঘর তৈরি করে বসবাস করছেন। নদী দখলমুক্ত করতে একাধিকবার দখলদারদের নোটিশ করা হলেও তারা কর্ণপাত করেননি। এর প্রেক্ষিতে আজ (শনিবার) সকাল থেকে এসব অবৈধ বাড়িঘর উচ্ছেদে অভিযান শুরু করে জেলা প্রশাসন।

তবে বিকল্প বাসস্থানের ব্যবস্থা না করে বাড়িঘর থেকে উচ্ছেদ করায় অনেক ছিন্নমূল মানুষ প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, নিজস্ব জায়গা জমি না থাকায় তারা গড়াই নদীর এই চরে ঘরবাড়ি বানিয়ে কোনোমতে বসবাস করছিলেন। পরিবার-পরিজন নিয়ে এখন তারা কোথায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়াবেন এ প্রশ্ন তাদের।

এ উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনকে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করছেন বলে জানান কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো