Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় নদী অবমুক্তকরণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৭:৫৬

মানববন্ধন

খুলনা: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শাকবাড়িয়া নদী (সরকারি জলাশয়) লবণ পানি হতে অবমুক্তকরণ এবং কৃষি কাজে মিষ্টি পানি ব্যবহার উন্মুক্তকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শাকবাড়িয়া নদী (সরকারি জলাশয়) লবণ পানি হতে অবমুক্তকরণ চাই। কৃষি ক্ষেত্রে মিষ্টি পানি দিয়ে কৃষি কাজ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় বক্তব্য দেন জি এম আনোয়ার হোসেন, কৃষক মো. আলাউদ্দিন, মো. লুৎফর মোল্লা, মো. আবুল হোসেন গাজী ও মো. আছাফুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো