Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:১০ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:১৩

পরিক্ষায় ব্যস্ত শিক্ষার্থীরা।

ঢাকা: জনদুর্ভোগ এড়াতে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে প্রবেশের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (২৮ জুন) বিকেলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষা ২০২৫-এর পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশের যানযট ও জনদুর্ভোগ লাঘবের জন্য শুধু পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে সকাল ৮টা ৩০ মিনিট থেকে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো