Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নির্বাচনের আগে বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে আপস নয়: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:২০

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকে অনুষ্ঠিত ‘লক্ষ জনতার জাতীয় মহাসমাবেশ’ এ একাত্মতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৯ জুন) অনুষ্ঠিত এ মহাসমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম এই সমর্থনের কথা জানান।

নিজের ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘নির্বাচনের পূর্বে বিচার ও মৌলিক সংস্কারের প্রশ্নে কোনো আপস নয়।’ পাশাপাশি তিনি গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের প্রেক্ষিতে দেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থায় পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেন। তার মতে, এই পদ্ধতি বাংলাদেশের সংসদে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সারজিস আলম আরও উল্লেখ করেন, ‘আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দলগুলোর সম্মিলিত উদ্যোগেই একটি গণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন সম্ভব। ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ জাতীয় মহাসমাবেশ জনগণের প্রত্যাশা ও ন্যায্য দাবিকে সামনে আনছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করতে সহায়ক হবে।’

প্রসঙ্গত, শনিবার (২৮ জুন) রাজনৈতিক সংস্কার, নির্বাচনকালীন সরকারের রূপরেখা ও সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ কাঠামো নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করেই বার্তা দিয়েছেন সারজিস আলম।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো