Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডি কার্যক্রম এগিয়ে নিতে জাপান যাচ্ছে ইসি’র প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:৪৬

নির্বাচন কমিশন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: আগামী ৭ থেকে ১৮ জুলাই পর্যন্ত জাপানে দূতাবাস কর্মকর্তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য প্রশিক্ষক হিসেবে চার সদস্যের একটি প্রতিনিধি দল জাপান যাবে।

শনিবার (২৮ জুন) নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিনিধি দলে রয়েছেন— মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. ইকবাল জাভিদ, প্রোগ্রামার মো. আমিনুল ইসলাম, ডেটা এন্ট্রি অপারেটর মো. আবু তালেব এবং জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি।

জানা গেছে, প্রশিক্ষণ কর্মসূচি তদারকি করবেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি আগামী ১৩ জুলাই ঢাকা ত্যাগ করে ফিরবেন ১৭ জুলাই। জাপানে ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে আরও জানা, প্রবাসীদের ভোটার করার কার্যক্রম ৪০টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে দূতাবাস কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে স্থানীয়ভাবে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা-এই নয়টি দেশে কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশে এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে ২০ হাজার নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো