Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে করোনার নতুন ভ্যারিয়েন্টে একজনের মৃত্যু, আক্রান্ত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:৫২

সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল।

সিলেট: সিলেটে নতুন ভ্যারিয়েন্টের করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স প্রায় ৬৯ বছর। বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়। তিনি করোনার জন্য বিশেষায়িত হাসপাতাল শহিদ শামসুদ্দিনের আইসিইউতে তিনদিন চিকিৎসা নেওয়ার পর মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান। আগের দিন (শুক্রবার) রিপোর্ট পেতে দেরী হওয়ায় শনিবার মৃত্যুর এ তথ্যটি জানানো হয় বলেও জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি।

বর্তমানে সিলেটে শনাক্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২০ জন। তাদের মধ্যে মাত্র আটজন হাসপাতালে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন তিনজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়ায় একজন, আলহারামাইনে একজন ও ইবনেসিনা হাসপাতালে দুইজন।

অপর ১২ জন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ বছর সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো