Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুরাদনগরের ধর্ষণ মামলার মূল আসামিসহ গ্রেফতার ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১০:৩৩ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১১:০৫

মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলী।

ঢাকা: কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের অভিযোগে মূল আসামি ফজর আলীকে (৩৬) ঢাকার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান। আসামি ফজর আলী মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামের শহিদ মিয়ার ছেলে।

এ ছাড়া ধর্ষণের শিকার ওই নারীর বিবস্ত্র ভিডিওধারণ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান, বাবুসহ সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করে।

উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণ করে ফজর আলী। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তিনি দুই সন্তানের মা। তার স্বামী দুবাই প্রবাসী।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো