Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উত্তরায় ট্রাকচাপায় মামা-ভাগ্নেসহ নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১১:৪৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১২:৫৬

উত্তরা পূর্ব থানা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুর মোড়ে ট্রাকচাপায় মামা-ভাগ্নেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহত তিনজন হলেন- ফাহিম উদ্দিন বিন আহমেদ (২২) খালাতো ভাই খাজা নাইমুল হক (৩২) ও তাদের মামা জাবেদ আলম (৬১)।

উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে আজমপুর মোড়ে দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় একটি ট্রাক তাদের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, নিহতরা তিনজন আত্মীয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এদিকে মৃত নাঈমুলের মামাতো ভাই মো. শাকিল জানান, নাঈমুল পুরান ঢাকার নবাববাড়ি এলাকায় থাকতেন। তবে পেশায় কিছুই করতেন না। নাঈমুলের খালাতো ভাই ফাহিম ও মামা জাবেদ খিলক্ষেত এলাকায় থাকতেন। ফাহিম কলেজে শিক্ষার্থী। ফাহিমের আরেক মামা গতরাতে কুয়েতমৈত্রী হাসপতালে মারা যান। সেখানেই আসছিলেন তারা। রাতে আজমপুর এলাকায় রাস্তায় দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দেয়।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো