Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৩:৪৪

ভোমরা স্থল বন্দর।

সাতক্ষীরা: জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ফলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভারত-বাংলাদেশ আমদানই-রফতানি বাণিজ্য কার্য বন্ধ হয়ে আছে।

রোববার (২৯ জুন) সকাল থেকে ভোমরা স্থল বন্দর কাস্টমস হাউজের প্রধান ফটক বন্ধ রয়েছে। ভেতরে কর্মকর্তা-কর্মচারীদেরও দেখা যায়নি।

শ্রমিকরা জানায়, গত দুই দিনে ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে আমদানি-রফতানির অপেক্ষায় থাকা অন্তত ৫০০ ট্রাক আটকা পড়েছে। তবে, কাস্টমস এর কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজি হননি।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো