Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ তরুণের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৭:৫৫

ঢাকা: রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই তরুণের পরিচয় মিলেছে। তারা— হলেন সাজ্জাদ হোসেন (২০) ও তার বন্ধু ফাহিম (২৭)।

রোববার (২৯জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাজ্জাদ ও ফাহিমের মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

নিহত সাজ্জাদের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় বাসিন্দা। ফাহিমের বাড়ি ফেনী জেলায়। কয়েক দিন আগে ফেনী থেকে সাজ্জাদের বাড়িতে আসেন ফাহিম।

হাসপাতালে সাজ্জাদের মামা বিল্লাল হোসেন জানান, শনিবার (২৮ জুন) রাতে সাজ্জাদ তার নিজর মোটরসাইকেলে ফাহিমকে নিয়ে ঘুরতে বের হয়। সকালে পুলিশের মাধ্যমে খবর পাই সাজ্জদ ও ফাহিম বিজয়স্মরনী এলাকায় মাইক্রোবাসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত ৩টার দিকে বিজয়স্মরনী মোড়ে মোটরসাইকেলে ও মাইক্রোবাস সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল বলেন, রাতে ট্রিপল ৯৯৯ সংবাদে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে মুমূর্ষু অবস্থায় পাই। তাদের একজনকে ঢাকা মেডিকেলে ও অপরজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিজয় স্মরনী লিংরোডে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মারা যায়।

সারাবাংলা/এসএসআর/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো