Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ তরুণ প্রকৌশলী পেলেন ‘ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড ২০২৪’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৫:৫৭

ঢাকা: বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা উৎসাহিত করতে ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রোববার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন নাওকি তাকাহাশি, হোন্ডা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসাকি সুনোদা, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর আইনুন নিশাত, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নাওকি তাকাহাশি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর টেকসই সমাধানের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নবীন প্রকৌশলী ও বিজ্ঞানীদের উদ্যোগ আগামী দিনে একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বলা হয়, বৈশ্বিকভাবে ২০০৬ সাল থেকে তরুণ মেধাবী প্রকৌশলীদের মূল্যায়ন এবং উৎসাহ প্রদান করতে ধারাবাহিকভাবে এই পুরস্কার প্রবর্তন করে আসছে হোন্ডা ফাউন্ডেশন। ২০১৯ সাল থেকে বাংলাদেশে প্রথম বারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করা শুরু করে। এরই ধারাবাহিকতায় এবারো হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের হোন্ডা ‘ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্ট’স (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৪’ বিজয়ীরা হয়েছেন- অনিক সাহা (বুয়েট), ফাইরুজ মুবাশ্বিরা (বুয়েট), তাসলিমা হোসেন সানজানা (বুয়েট) এবং সাদমান সাকিব হিমেল (বুয়েট)।

অ্যাওয়ার্ড বিজয়ী ৪ জনের প্রত্যেককে ৩ হাজার মার্কিন ডলার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও তাদের জাপানে উচ্চশিক্ষার ক্ষেত্রে হোন্ডা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে।

 

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো