Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আওয়ামী লীগ নেতারা ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:১৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৮:৩৩

জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: আওয়ামী লীগ নেতারা ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (২৯ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

কুমিল্লার আলোচিত ধর্ষণ কাণ্ডের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘‘আওয়ামী লীগ নেতারা ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। কারণ, ওদের কাছে আছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা, সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকারের উচিত ছিল এদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। এসব কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩০ জুন) মধ্য রাতে শহিদ মিনারে ছাত্রদল ফুল দেবে।

রিজভী বলেন, ‘‘ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণঅভ্যুত্থান। আমাদের হয়ত কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে। কিন্তু, দেশের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এক সঙ্গে থাকতে হবে এক কাতারে থাকতে হবে। ক্ষমতায় এসে শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।’’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, শহিদদের উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো