Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় ঘরে ঢুকে ধর্ষণ: ২৪ ঘণ্টার মধ্যে ভিডিও সরাতে নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:৩২ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৮:৩২

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন এ ঘটনায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নুরুন্নবী। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

আদালতে রিটের পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

বিজ্ঞাপন

সাংবাদিকদের আইনজীবী নুরুন্নবী বলেন, ‘কুমিল্লার আলোচিত এ ঘটনা নিয়ে আমি হাইকোর্টে রিট করি। আদালত আগামী ১৫ দিনের মধ্যে এ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছেন। অর্থাৎ ১৪ জুলাই মামলাটির অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ওই নারীকে নির্যাতনের যত ভিডিও-ছবি রয়েছে, তা ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ভুক্তভোগী নারীর নিরাপত্তা নিশ্চিত ও চিকিৎসা দিতে বলা হয়।’

এদিকে, এ ঘটনায় গত ২৭ জুন দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। এরই মধ্যে মূলহোতা ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও কয়েকজন। তাদের সকলের বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

সারাবাংলা/আরএম/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো