Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটুনি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:৪৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে ধরে পিটুনি দিয়েছে জনতা। রোববার (২৯ জুন) দুপুরে নগরীর আকবরশাহ থানার বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত মো. রায়হান (৩২) বিজয় নগর এলাকার বাসিন্দা।

আকবার শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল জানিয়েছেন, রায়হানকে স্থানীয় এক কিশোরীকে নিয়ে বিজয়নগর এলাকায় পাহাড়ি টিলার দিকে যেতে দেখেন লোকজন। এসময় স্থানীয়রা কিশোরীর বাবাকে খবর দেয়।

তখন ওই কিশোরীর বাবাসহ লোকজন মিলে রায়হানকে আটকে কিশোরীকে উদ্ধার করে। এরপর লোকজন তাকে ধরে পিটুনি দেয়।

পরে ঘটনাস্থল থেকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এসআই ফয়সাল বলেন, ‘এলাকার লোকজন জানিয়েছে, রায়হানের বিরুদ্ধে এর আগেও একই ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ আছে। কিশোরীর বাবাকে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো