Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনবিআর সংস্কার পরিষদ সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৮:০৭ | আপডেট: ২৯ জুন ২০২৫ ১৯:২৮

ঢাকা: অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তাদের বেশিরভাগই ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর সদস্য।

উল্লেখ্য,  এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে, তারা হলেন- এনবিআরের সদস্য (আয়কর নীতি) একেএম বদিউল আলম, অতিরিক্ত কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাছান তারেক রিকাবদার, অতিরিক্ত কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহ-সভাপতি মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং অতিরিক্ত কমিশনার ও সংস্কার ঐক্য পরিষদের সদস্য সাধন কুমার কুন্ডু।

বিজ্ঞাপন

রোববার (২৯ জুন) দুপুরে দুদক এর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

দুদক এর মহাপরিচালক আক্তার হোসেন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তারা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অংকের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।

রাজস্ব বোর্ডের সংস্কারে চলমান আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্তটি সরকারের চাপ কি না- এমন প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, শুধু তাদের নয় এনবিআরের আরও অনেক কর্মকর্তার বিষয়ে দুদক অনুসন্ধান করছে। চলমান অনুসন্ধানে অংশ হিসেবে দুদক এটি সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের কোনো চাপ নেই।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো